সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আবারও দুর্ঘটনার কবলে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে যান তিনি। তবে পরিস্থিতি সামলে শেষ পর্যন্ত তিনি সভাস্থলে যোগ দেন।

শনিবার (২৭ এপ্রিল) আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন তিনি। কিন্তু হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই পড়ে যান।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছেই অল্প হোঁচট খান।

তারপরে পড়ে যান মমতা। এর আগেও আহত হয়েছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তার। গত ১৪ মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় হয়।

কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের জেলায় জেলায় ঘুরে গরমের মধ্যেই তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন তিনি। গরমে যে তার সভা করতে সমস্যা হচ্ছে সে কথাও বলেছিলেন মমতা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…