সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ব্রাজিলে ভারী বৃষ্টি ভূমিধসে নিহত ২৯

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ব্রাজিলে গত দুই দিন ধরে ব্যাপক ঝড়–বৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৬০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে দো সুলে গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাপক ঝড়–বৃষ্টি হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। আকস্মিক এই দুর্যোগে ১২৪টি শহরের ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকর্মীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছেন বলেও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, প্রবল বন্যার তোড়ে রিও গ্রান্ডে দো সুলে একটি জলবিদ্যুৎপ্রকল্পের বাঁধ ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

এই প্রদেশে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। প্রদেশের গভর্নর এদুয়ার্দো লেইটে সামজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে বলেন বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি—তা শুধু সংকটপূর্ণ নয়, বরং ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি এটি।

ইতিমধ্যে হেলিকপ্টারে চেপে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পরিদর্শন শেষে তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে লুলা বলেন দুর্যোগকবলিতদের সাহায্যার্থে বিভিন্ন পদক্ষেপ নিতে আমি গভর্নর এবং মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই দুর্যোগ মোকাবিলা করব বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…