মঙ্গলবার, ৮ই বৈশাখ ১৪৩৩, ২১শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাফা ছেড়ে পালিয়েছেন ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ইসরায়েলি আগ্রাসনের কারণে এক প্রকার বাধ্য হয়ে গাজা থেকে ১০ লাখ মানুষ রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখানেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এমন অবস্থায় শরহটি ছেড়ে কমপক্ষে ৩ লাখ মানুষ পালিয়ে গেছেন।

রবিবার (১২ মে) রাতে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে, আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও রাফা শহরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, “লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা ওই শহরে আক্রমণ হবে ‘বিপর্যয়কর। গেল ১১ মে রাফাহ ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই এই নির্দেশ দিয়েছে তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখানে (রাফা) হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে। উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত