সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের


নিউজ ডেস্ক

উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে চায়। সোমবার (১০ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ কথা জানান কিম জং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র তথ্য অনুযায়ী, ভাষণে কিম জং-উন বলেছেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সাথে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।

কিম আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…