সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশি গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেক্স

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় থেকে অন্তত ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই বাংলাদেশিদের মধ্যে কয়েকজন দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন বলে রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, কাজের সন্ধানে মুম্বাইয়ে যাওয়ার উদ্দেশে শনিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে প্রবেশ করা ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ।

দেশটির কর্মকর্তারা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের কর্মকর্তারা মেঘালয়ের পশ্চিম জৈনতিয়া পার্বত্য জেলা থেকে চারজন এবং দক্ষিণ গাড়ো পার্বত্য জেলা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন।

বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি একজন নারীও রয়েছেন। স্বামীর চিকিৎসার জন্য মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

মেঘালয় পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তারকৃত ছয় বাংলাদেশি নাগরিককে রাজ্যের সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে; যার প্রায় ২০ শতাংশ বেড়াবিহীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…