শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কর্মকর্তাদের যোগসাজশ, আর ঠিকাদারের উদাসীনতায় চলছে ড্রেনেজ কাজ


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৯ কোটি টাকার প্রকল্পে দুই কিলোমিটার ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের।

ঠিকাদারের চরম খামখেয়ালিপনা যা চোখে পড়ার মতো? এ যেন রথ দেখা ও কলা খাওয়া। অবশেষে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে পালিয়ে যাই ঠিকাদারের সাব লীজ গ্রহীতা কন্টাকটার মতিন ও তার লোকজন।

খবর পেয়ে প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পাই ঠিকাদার টগর ও মতিন প্রকল্পের ড্রইং ও সিডিউল কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাচোল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে তৈরিকৃত ড্রেনের উপর প্রাচীর নির্মাণের জন্য প্রায় আট ফিট উঁচু করে তুলেছে একাধিক পিলার। যা মন গড়া ভিত্তিহীন কাজের সামিল। এছাড়াও মোটা অংকের টাকা খেয়ে বিভিন্ন জায়গা দিয়ে আঁকা বাঁকা করে ড্রেন নির্মাণ,পরিমাণ মতো রড সিমেন্ট ছাড়াই নরমাল ভরাট বালু দিয়ে কাদামাটির মধ্যে ঢালাই করেই চালাচ্ছে ড্রেনের কাজ।

সচেতন মহলের দাবি আর কত দুর্নীতি হলে দেশ শান্ত হবে প্রতিটি দপ্তরে প্রতিটি ঠিকাদারদের ভিতরে শুধু টাকার নেশা। কখন বন্ধ হবে এই রকম পরিকল্পনাহীন কাজ। এই ন্যাক্কারজনক কাজের তীব্র থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই মহলটি। এলাকাবাসী আরো বলেন কাজ আপাতত বন্ধ আছে এই কাজ যদি আবার শুরু করে তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো এমনকি মানববন্ধন সহ রাস্তা অবরোধ করতেও পিছুপা হবো না।

এ বিষয়ে সাব লীজ গ্রহীতা কন্টাকটার মতিন বলেন আমি একজন কর্মচারী এই কাজ প্রধান ঠিকাদারের ম্যানেজারের কাছ থেকে পেয়েছি। ড্রেনের উপরে পিলার দেওয়া যায় কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ড্রইং বা সিডিউলে নাই কিন্তু প্রাণিসম্পদের জেলা এক্সসেন অফিসার সহ এই প্রকল্পের সবাই উপস্থিত হয়ে এই কাজ করার অনুমতি দেন।

নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ড্রেনের উপর পিলার দিয়ে কিভাবে প্রাচীর নির্মাণ করে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা স্যারকে অব্যাহতি করলে তিনি বলেন তোমার প্রাচীর পাওয়া নিয়ে কথা যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে দিক।

নাচোল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম বলেন কাজ আপাতত বন্ধ আছে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল উদ্দিন বলেন সরেজমিনে গিয়েছি একটু সমস্যা হয়েছে এখন কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ বন্ধ আছে বলে জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…