শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদি দল(বিএনপি)’র উপজেলা ও পৌর শাখা ও অঙ্গসংগঠনের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষ পূর্তি পালিত হয়েছে।

আজ ৫ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টায় নাচোল সরকারি ডিগ্রী কলেজ চত্বরে সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে, বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের নেতৃত্বে নাচোল হাট চাতালে, বিকেল ৪টায় বিএনপির সহসভাপতি ও নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলামের নেতৃত্বে মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ও বিকেল সাড়ে ৪টায় দলের সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ র‌্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলীর নেতৃত্বে নাচোল জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে আলোচনাসভা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…