মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শনিবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকার সময় নাচোল মহিলা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়।

এই সভায় সভাপতিত্ব করেন মোঃ হামিদুর রহমান মুকুল আহ্বায়ক নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোকছেদুর রহমান আবির,সহ-সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। দলটির উদ্ভোদক হিসেবে ছিলেন জনাব মোঃ জামিউল হক সোহেল আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল প্রধান বক্তায় ছিলেন জনাব মোঃ বাবর আলী রুমন সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ সারোয়ার জাহান প্রিন্স আহ্বায়ক নাচোল পৌর স্বেচ্ছাসেবক দল।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোকছেদুর রহমান আবির বলেন জনাব তারেক রহমানের নির্দেশে আমি এই স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপস্থিত হয়েছি। তবে স্বেচ্ছাসেবক দলের ঐক্য বদ্ধতা উল্লেখ করে তিনি বলেন যারা মাঠে আছে মাঠে থাকবে যারা ১৭ বছর কারা ভোগ সহ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তারাই থাকবে স্বেচ্ছাসেবক দলের সামনের কাতারে।

তিনি আরো বলেন ধানের শীষ যার স্বেচ্ছাসেবক দল তার। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক নাচোল উপজেলার আহ্বায়ক জনাব মোঃ হামিদুর রহমান মুকুল দলটির সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানটির সমাপনী করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…