মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বর এসে শেষ হয়।

উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড.মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৮০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন।

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানানজনগণ পিআর যদি মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…