মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুসাব্বির পেশায় একজন ইমাম ছিলেন।

আজ শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে নাচোল-আমনুরা সড়কের ওপর হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাচোল থানা সূত্রে জানা যায়, নিহত খালিদ মুসাব্বির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি তাঁর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন নাচোল থানাধীন হামিদপুর গ্রামস্থ জনৈক বাবুর বাড়ির সামনে নাচোল টু আমনুরা গামী পাকা রাস্তার উপর পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী মুসাব্বির মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

নাচোল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ এবং অজ্ঞাত বাসের চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…