মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তার


কপোত নবী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'খ' সার্কেলের নিয়মিত অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, নাচোল উপজেলার খোলশী গ্রামের মৃত মটরী বেগম ও মৃত মনজুর হোসেনের ছেলে পেয়ারা বাগানের পাহারাদার সোনাদ্দি (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ২৫ বোতল ফেনসিডিলসহ ১ জন কে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'খ' সার্কেলের পরিদর্শক মো: সাইফুর রহমান রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাচোলে জেম মিয়ার পেয়ারা বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় বাগানের ভেতর কচুরিপানা দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…