রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রধান উপদেষ্টা বরাবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকদের স্মারকলিপি প্রদান


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে শিক্ষকবৃন্দের স্মারকলিপি প্রদান। গতকাল সকাল সাড়ে ১১ টায় নাচোল উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টার নিকট, জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন।

প্রধান উপদেষ্টা মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিটেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮/০১/২০২৫ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবী ঘোষণা বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেশের ক্লান্তি লগ্নে জাতীর মহা সংকটে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহন করায় দেশের সকল মানুষের শান্তি ফিরে এসেছে।

আন্দোলনকারী শিক্ষকবৃন্দরা বলেন বিশেষ করে বৈষম্যের স্বীকার শিক্ষকদের দাবী পূরনের আশার আলো সংঞ্চয় হয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৮/০১/২০২৫ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবী ঘোষণা বাস্তবায়নের দাবীতে আপনার হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষকদের ৬ দফা দাবী নিম্নে পেশ করা হলঃ

১। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন।

২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা।

৩. রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।

৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ।

৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ।

৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা করণ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৫০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…