শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগন্জের নাচোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার বাদ মাগরিব নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচীব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ।

প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের মনোনায়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম তুহিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক রহমান, নাচোল উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন সরকার বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস পড়ে গেছে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাধিকবার ভারতে আশ্রয় গ্রহণ করেছে এবার তাদের বিচার পরে ঘরে ওঠানো হবে।

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন নইলে দেশ গভীর সংকটে পড়বে।

অনুষ্ঠানের প্রধান বক্তা তুহিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান আমি দীর্ঘ ২৫ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত রয়েছি। আমাকে দল মনোনয়ন দিলে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাকে মাসে নয়,সপ্তাহে নয়, আমাকে এলাকায় প্রতিদিন পাবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…