শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

রাজধানীর রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক ইস্পাহানি কলোনির একটি ভবনের অষ্টম তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ইস্পাহানি কলোনির ৬০৮/বি ভবনের অষ্টমতলার বাথরুমে সুফিয়া আক্তারকে ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি নিহত কিশোরী ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কি কারণে আত্মহত্যা করেছে এই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত কিশোরী সুনামগঞ্জ জেলার কাউকান্দিচাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জালাল উদ্দিনের সন্তান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…