শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রল ঢেলে হত্যা চেষ্টা, স্বামী আটক


নিউজ ডেস্ক

সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আকতার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রাম তাকে আটক করা হয়।

এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এদিকে, গুরুতর আহতাবস্থায় রোববার (১৩ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নির্যাতনের শিকার ওই নারী।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে হোসেন আহমদ তার শ্বশুর বাড়ি থেকে অসুস্থ স্ত্রী শাবানা বেগমকে বাড়িতে আনতে যান। শ্বশুর বাড়িও একই গ্রামে। শাশুড়ি এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বাজার থেকে পেট্রোল এনে ঘুমন্ত স্ত্রীর গায়ে ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। পরে স্ত্রীর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন আগুন নেভায়। আশঙ্কাজনক অবস্থায় শাবানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় শাবানা বেগম একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তারকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…