শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুলাই বিপ্লবে নিহত শহিদদের স্মরণে জেলা কৃষক দলের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থান- ২০২৪ খ্রিঃ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান এ উপলক্ষ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের ন্যায় একযোগে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ১৩ জন শহিদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান এ শহিদের স্মরণে- সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রবিবার ( ২০ জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার ৩ চাঁয়না বাঁধে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এসময়ে তার বক্তব্য তিনি বলেন, শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।”

সিরাজগঞ্জে জুলাই - আগস্ট-২০২৪ খ্রিঃ বিপ্লব আন্দোলনে শহিদ হয়েছে ১৫ জন এদের মধ্যে ১৩ জনের নাম গেজেট করা হয়েছে। বাকী আরো দু'জনের নাম গেজেটে আসার জন্য সরকারের কাছে এ অনুরোধ করছি। এই জুলাই এ আন্দোলনে আমাদের দলের ( বিএনপি) নেতাকর্মীরা শহিদ হয়েছেন অন্য কোন দলের এত কেউ শহিদ হননি। বিএনপির নেতা-কর্মীরা মাঠে থেকেছে এর জন্য জুলাই বিপ্লবে তারা প্রাণ দিয়েছে। আমাদের মহিলা দলের নেতৃ মেরী চোখ হারিয়েছেন। এবং পঙ্গুত্ববরণ করেছে অসংখ্য বিএনপি নেতা-কর্মীরা । কিন্ত আজ যেসব দলের নেতারা বড় বড় বড় কথা বলেন, তাদের লজ্জা হওয়া উচিৎ আমি চ্যালেঞ্জ করি বিএনপির নেতা-কর্মীরা যত নিহত হয়েছে গুম হয়েছে, বার বার জেলখেটেছে অন্যদলের এত কেউ নির্যাতনের শিকার হননি। আজ ও অনেক দল হয়েছে তারা ও বড় বড় কথা বলে দোসরদের সুযোগ করছেন তারা সাবধান হয়ে যান। এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি দলের সদস্য সচিব টি এম শাহাদাৎ হোসেন ঠান্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসহাক আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন নেওয়াজ তুহিন, তোফাজ্জল হোসেন ভূইয়া রোকন, সদর থানা কৃষক দলের সাধারণ ও ইউপি সদস্য সম্পাদক শাহরিয়ার হোসেন সবুজ আব্দুর রশিদ, শহর কৃষক দলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জনি, থানা সদর সভাপতি নাজমুল ইসলাম, ছোনগাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুলাল সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…