শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত


নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করে।

সুমনের বাবা বশির উদ্দিন বলেন, আমার ছেলে ঢাকার সাইনবোর্ড এলাকার একটি দোকানে কাজ করে। শনিবার সকালে সে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। খবর পেয়েছি তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে গুরুতরত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বড়নদী উপজেলার নোকিয়া গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন। সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…