শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার সোনার বার জব্দ


নিউজ ডেস্ক

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব বার জব্দ করা হয়।

বারের ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিজিবি চ্যালেঞ্জ করলে তিনটি পোটলা ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই পোটলা থেকে ৩১টি সোনার বার উদ্ধার করেন।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার সোনার বারের বিষয়ে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, এসব সোনার বারের বিষয়ে থানায় জিডি হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…