শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের


নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যানহার্টনে সন্ত্রাসীদের গুলিতে মৌলভীবাজারের কুলাউড়ার দিদারুল ইসলাম রতন (৩৬) নিহত হয়েছেন। তিনি নিউইয়র্ক সিটি পুলিশের কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে এক যুবকের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়।

দিদারুল ইসলাম রতনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায়। বাবার নাম মো. আব্দুর রব। তার মায়ের নাম মিনারা বেগম। রতনের সঙ্গে তার স্ত্রী সেখানে বসবাস করেন।

রতনের ফুফু তাহেরা বেগম দুলি বলেন, ‘তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। ও খুব শান্ত, ভদ্র, মেধাবী ছেলে। আমেরিকায় পুলিশে চাকরি করত। তাকে নিয়ে কত গর্ব করতাম আমরা।

তিনি জানান, ‘নিউইয়র্কে থাকা রতনের মা-বাবা, স্ত্রী ও বোনরা দিশেহারা হয়ে পড়েছেন। হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেওয়ার সময় তারা সবাই ছিলেন।রতনের জন্ম বড়লেখা উপজেলার শিক্ষামহল গ্রামে। তার বাবা আব্দুর রব দীর্ঘদিন কুয়েতে কর্মরত ছিলেন। পরে কুলাউড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রতন ২০০৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষ করে যুক্ত হন নিউইয়র্ক পুলিশ বিভাগে।

ওই এলাকার শিক্ষক আবু জাফর বলেন, ‘রতন আমার ছাত্র ছিল। মাগুরা এলাকার গর্ব সে। দেশে থাকতে সে ভালো খেলোয়াড় ছিল। তার মৃত্যুতে আমাদের ক্রীড়াঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।’

ওই এলাকায় হাসিম খান ভূট্টো বলেন, রতন আমাদের এলাকার গর্ব। পড়াশোনায় সে অনেক ভালো। আমেরিকায় গিয়ে পুলিশে চাকরি পেয়েছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…