শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত টয়লেটে মিললো শিশুর মরদেহ


নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বুধবার (৩০ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। নিহত হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আল হাবিব। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে পরিত্যক্ত ওই ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির গলায় একটি শার্ট পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।পরিবার ও স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে পরিত্যক্ত ভবনের ওই টয়লেটে ফেলে রেখে গেছে। এ ঘটনার দোষীদের শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনের একটি পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। তারপর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে বিষয়টি তদন্ত করছে। বাচ্চাটিকে কে হত্যা করলো, কীভাবে মারা গেলো আমরা রহস্য উদ্ধারের চেষ্টা করবো।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের সময় গলা শার্ট দিয়ে প্যাঁচানো ছিল। শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…