শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাছ ধরার নৌকায় মিললো দুই লাখ ইয়াবা


নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় দুই লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। এসময় চারজনকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন- টেকনাফ সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমেদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)।


র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সাবরাং ইউপিস্থ ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোটে করে ইয়াবার বড় চালান অন্যত্র নেওয়ার জন্য অবস্থান করছেন মাদক কারবারিরা।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে র‍্যাব অভিযান চালিয়ে বোটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকার মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চারজনকে আটক করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…