শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেফতার


নিউজ ডেস্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১ আগস্ট) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আবরারুল হক ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের একটি মাদরাসার অধ্যক্ষ।

র‍্যাব জানায়, গত ২১ এপ্রিল এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকায় একটি বাসায় নিয়ে যান ওই শিক্ষক। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। এর দুইদিন পর ২৩ এপ্রিল ওই ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। এ ঘটনায় ২ মে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহয়তায় অভিযুক্তের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান আবরারুল হক। তাকে গ্রেফতার করতে চেষ্টা চলছিল। এরইমধ্যে তার পালিয়ে থাকার অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান বলেন, গ্রেফতার আবরারুল হককে বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…