শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


নিউজ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কামরুল হাসান (৩৪) নামের এক বাংলাদেশি। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে অবস্থারত ষোলদানা এলাকার প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার কামরুল হাসান ফুড ডেলিভারি করতে যাচ্ছিলেন। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে যান তিনি। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।

নিহতের চাচা রাজু তপদার বলেন, ‍‍“এলাকাবাসীর কাছে কামরুল ‘কামু’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। বয়সে সমান, একই ক্লাসে পড়েছি, খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি—সবই একসঙ্গে। তার এমন মৃত্যু সত্যিই সহ্য করা কঠিন।”

রাজু আরও জানান, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন কামরুল। ২০২১ সালে তিনি বিয়ে করেন এবং বছরখানেক পর প্রবাসে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসে দুই মাস অবস্থান করেছিলেন। সেসময় তার বাবা মারা যান। প্রায় তিন মাস আগে আবার সৌদি আরবে ফেরত যান। তার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…