মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


নিউজ ডেস্ক

ভারতের হাকিমপুর ক্যাম্পে আটক ১৫ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরের পর সোমবার রাতেই বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ তাদের জানিয়েছে যে রোববার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় নারী ও শিশুসহ এই ১৫ জনকে আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে ছিলেন শ্যামনগর উপজেলার মো. শাহীন সানা (২৭), তার স্ত্রী নিলুফা খাতুন (১৯) ও মেয়ে শাহিনা সুলতানা (১); মো. লিটু গাজীর স্ত্রী রাবিয়া বেগম (২৯); জাহাঙ্গীর আলম (২৪) ও তার স্ত্রী লিপিকা খাতুন (১৬); নাজমা খাতুন (৩৪) ও ছেলে জিম তরফদার (১৪); ফারহানা আক্তার (২৫) ও ছেলে ফারহান ঢালী (৭); সেলিনা খাতুন (৩৮); সুরাইয়া ইয়াসমিন (১০); রাবিয়া খাতুন (২৭) ও ছেলে রিয়াদ হাসান (৩); এবং ফুলমতি খাতুন (৭২)।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…