মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কুরিয়ারে আসা ২০ হাজার পিস ইয়াবা জব্দ


নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালান জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, কয়েকদিন আগে একটি কার্টনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা স্কচটেপ মুড়িয়ে চট্টগ্রামের থেকে এক চট্টগ্রামের এসএ চট্টগ্রামের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠান। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইচ অফ করে রাখে।


পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এসময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়৷

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…