মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত


নিউজ ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে ও অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল কাইয়ুমের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলমের দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যান। চলতি মাসের ১৮ তারিখ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ আলী ও তার গ্রুপের সদস্যরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলমের সমর্থন নিয়ে এলাকায় প্রবেশ করে। এসময় দুই পক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামে এক বিএনপি কর্মী নিহত হন।

এরপর থেকে আসাদ আলীর সমর্থকরা এলাকায় অবস্থান করছিলেন। এরই মধ্যে সোমবার সকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্‌ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুজন নিহত হন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…