মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪


নিউজ ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা করা হয়েছে। এতে ৪ সাংবাদিক আহত হয়েছে, এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আহত সাংবাদিকরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যান তারা। ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।এ সময় হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কেড়ে নেয়া হয় মোটরসাইকেলের চাবিও।

এরপর স্বপন মেম্বারের নির্দেশে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সমকালের প্রতিনিধি মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে। এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখা হয়।

তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করা হয়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশাল প্রেস ক্লাবের অন্য সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আহত মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ত্রিশাল থানায় সমকালের প্রতিনিধি মতিউর রহমান সেলিম বাদি হয়ে থানায় মামলা করেন। ঐ বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিক সমাজ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনসুর আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…