সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে যথাযোগ্য মর্জাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাচত্বরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর থানায় কর্মরত পাবনা জেলার কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামের তিনজন শহীদ  কনস্টেবলের কবরস্থানে পুস্পমাল্য অর্পণ ও স্মরণসভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে থানাচত্বরে ওই তিনজন শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও মহিলা কলেজের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, প্রত্যক্ষদর্শী মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…