শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অভিনব কৌশল ব্যর্থ করে শিবগঞ্জ সীমান্তে মাদক উদ্ধার করল ৫৯ বিজিবি

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও তা ব্যর্থ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিনব এক পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবির একটি টহল দল।

গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় সীমান্ত পিলার ১৮১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষিকাজে ব্যবহৃত পানির প্লাস্টিকের একটি পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে পাইপটি বিওপিতে এনে তল্লাশি চালিয়ে এর ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাদক পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা এই পাইপটি সীমান্ত এলাকায় ফেলে যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারীরা যতই অভিনব পদ্ধতি অবলম্বন করুক না কেন, সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত