সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ জনপদের গরীব জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের কলিহারের "বিরিজপুকুর আবাসন" এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হেলাল ফাউন্ডেশনের 'প্রতিষ্ঠাতা পরিচালক' মোঃ হেলাল উদ্দীন। আলোচনাকালে তিনি বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন। এখানে প্রতি মাসে এমবিবিএস ডাক্তার দ্বারা একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যা সকল শ্রেণির রোগীদের জন্য প্রযোজ্য। তবে গরীব রোগীদের ফ্রী ঔষুধ প্রদান করা হয়। 

অপরদিকে কোনো পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন হলে নির্দিষ্ট ক্লিনিকে মাত্র ৩০০ টাকায় আলট্রাঃ ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এবং গরীব রোগীদের অপারেশন প্রয়োজন হলে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই দিন একটি গরীব রোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

প্রধান আলোচক হিসেবে মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টার বলেন, 

মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। হেলাল ফাউন্ডেশন এই বিষয়গুলোর উপর জোর আরোপ করে আসছে। তাই চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য ( বিশেষ করে গরীবদের) ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে আহ্বান করেন। এছাড়াও ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি প্রাথমিক অসুস্থতায় করণীয় ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গীতা রানী, মিলি বেগম, কদমা বেগম সহ আবাসন প্রকল্পের গরীব মহিলাগন।

আলোচনা শেষে উপস্থিত সবাইকে একটি করে হেলাল ফাউন্ডেশনের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।

পরিশেষে আগামী দিনগুলো সুস্থতায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…