সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যালয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর  ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টার সময় ছাত্রীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহযোগিতায় এবং শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রোগ্রাম অফিসার উত্তম জেড মণ্ডলের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, মুখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারীবৃন্দ ছাত্রী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এলাকার অভিভাবকগণকে সচেতন করতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন যাতে সকলের মাঝে একটা সচেতনতা সৃষ্টি হয় যেন একটি শিশুও বাল্যবিয়েতে শিকার না হয়। 

প্রতিযোগিতা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে পক্ষের দল চ্যাম্পিয়ন ও বিপক্ষ দল রানার্সআপ নির্বাচিত হয় এবং বিপক্ষ দলের ইসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, বিতর্কের বিষয় ছিল "জনসচেতনতাই নয়-আইনের প্রয়োগই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে"। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…