মঙ্গলবার, ১৯শে ফাল্গুন ১৪৩২, ৩রা মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মুনিরুল ইসলাম মুনির

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা বালুচর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…

২১শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯ / জাতীয়

২১শে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

১৮ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০ / ধর্মীয় সংবাদ

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান: আজ…

১৭ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

১৬ই ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩ / উপজেলা সংবাদ

গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ – সিজন…

১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২