বুধবার, ২রা বৈশাখ ১৪৩৩, ১৫ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে  কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে ভাটায় বহন করার সময় মোঃ সালেহ সহ চারজনকে আটক করে  মোট ২ লক্ষ  টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নাচোল উপজেলার নাচোল সদর  ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার  (১০ এপ্রিল ) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, “সাথী ভাটা”র জন্য কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে বহন করা হচ্ছিল।একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির চারটি  জব্দ করা হয়।

এলাকাবাসি সহযোগিতায়  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।

নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩- এর ৭(ক) ধারায় লংঘনের ১৫(১) এর রায়ে  চারজনকে  ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড  করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / রাজশাহী জেলা

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহীর নববঙ্গাব্দ বরণ

১৭ ঘন্টা ৩৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ…

১৭ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

১৭ ঘন্টা ৫৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন অনুষ্ঠিত

১৮ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে…