শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক

গত ১২ এপ্রিল রবিবার খ্রিস্টাব্দ তারিখে রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংস্করণে

" মহানন্দা এগ্রো কেয়ার লিমিটেড নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির দম্পতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের শেয়ারের পাশাপাশি ডিরেক্টর পদ দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার শিরোনামে প্রকাশিত মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রতিবেদকরা অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

আমি মোঃ আমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির এমডিপ্রায় ১৩ বছর যাবৎ কোম্পানির ব্যবসার সাথে জড়িত। আমি ও আমার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন আরা খাতুন কোম্পানির পরিচালনা করে আসছি। প্রতিষ্ঠানে ডিরেক্টরশিপ বা ব্যবসায়ী অংশীদার আলমগীর কবির,আব্দুল রউফ,জাকির হোসেন,শহিদুল ইসলাম আজম,হারুন ও শিলু পারভেজ আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা।

আমরাই প্রতারণার শিকার আমাদের অফিস ও গাড়ি থেকে ব্যাংকের চেক চুরি করে নিয়ে গেছে। সেই চেকের বলে এখন মামলা করেছেন যেটা সম্পুর্ণ মিথ্যা। তাছাড়া উক্ত সংবাদটিতে কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা লিখা হয়েছে,যা সবগুলোই অসত্য ও ভিত্তিহীন।বর্তমানে নিয়ম মেনেই কেবল কোম্পানি আমরা চালিয়ে যাচ্ছি।

কোম্পানি নামে অনিয়ম ও টাকা হাতিয়ে নেওয়ার কোন প্রকার সুযোগ নেই। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মামলা ও মনগড়া সংবাদ প্রকাশে আমাদের নিজের এবং কোম্পানি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৫৩ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত