সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুলাইয়ে শিক্ষার্থীদের ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ


নিউজ ডেস্ক

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ ও নির্ধারিত পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।তিনি বলেন, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রাথমিক পর্যায়েই প্রায় এক লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রচলন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া শিশুদের ছোটবেলা থেকেই পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধ করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…