শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধর অভিযোগ ৩ জন আটক


নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যের মোবিল নেওয়াকে কেন্দ্র করে পাম্প মালিকের ছেলে রায়হানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার ২৬ এপ্রিল রহনপুর পৌরসভার খয়রাবাদের অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে নাচোল থানার পুলিশ সদস্য মোঃ শওকোত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাড়িয়ে ছিলো। এরপর রহনপুরের রায়হান ফিলিং স্টেশনের পাম্প মালিক, সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিম এর ছেলে আব্দুল্লাহ আল রায়হান পাম্প থেকে বের হতে বললে, শওকত আলী পরিচয় দেয় আমি পুলিশ সদস্য তারপরই গালের উপর থাপ্পড় মারে। পুলিশ সদস্য মুহুর্তেই আবার বলে উঠে আমি পুলিশ সদস্য কিন্তু এবার আরও চড়াও হয়ে লাঠি দিয়ে মারতে শুরু করে।

প্রত্যক্ষদর্শী আরিফ বলেন, আমি দূরে থেকে দেখেছি পাম্পে দাড়িয়ে থাকা অবস্থায় ছেলেটাকে রায়হান মারধর করে। পরবর্তীতে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, আহত অবস্থায় পুলিশ সদস্য মোঃ শওকত আলী মেডিকেলে ভর্তি আছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান পাম্প থেকে তিনজনকে আটক করা হয়েছে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…