রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাটোরে সাংবাদিকের ওপর বিএনপি কর্মীদের হামলা


নিউজ ডেস্ক

নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজন-এর সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। তাকে বেধড়ক মারপিট করে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮০-১০ জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথরোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। এ সময় তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় তারা। কলেজে আর না আসার জন্য শাসিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সাজেদুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিএনপির সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর ভেতরে একজনকে চিনতে পেরেছি, তার নাম ওহাব। সে স্থানীয় বিএনপির কর্মী। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। কলেজে কমিটি নিয়ে ঝামেলায় বিএনপির একটা পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করছিল। অথচ কমিটির বিষয়ে তো আমার কিছু করার নেই।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। কোনো মারধরকেই আমরা সমর্থন করি না।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার অর্থোপেডিক বিশেষজ্ঞ পলাশ কুমার সাহা জানান, মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তাকে বর্তমানে অক্সিজেন দিয়ে সদর হাসপাতালে রাখা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…