রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজায় গণহত্যা বন্ধে সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের


নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে সোমবার সারা দেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

রোববার সংগঠনটির সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট ডাকা হয়।

এতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলতে ২০২৩ সালের অক্টোবর থেকে যে জাতিগত নিধন অভিযান চলছে তা এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

ইতোমধ্যে গাজা থেকে রাফাহ জনপদ পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস ও জাবালিয়াসহ গাজার সব জায়গা জুড়ে গণহত্যা তীব্রতর আকার ধারণ করেছে।

এমনকি পশ্চিম তীরেও সমান তালে দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের রক্ষায় পাশে দাঁড়াতে বাধ্য করতে এবং ইসরাইলকে সামরিক অভিযান বন্ধে করে বিচারের মুখোমুখি করাতে আগামীকাল সোমবার বিশ্বজুড়ে সব অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ধর্মঘট ডাকা হয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদ সব নাগরিক ও ছাত্র সমাজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে এ গাজা সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানায়। সবাই নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন এবং গাজার পক্ষে মিছিল সমাবেশ করুন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…