রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাস্তার পাশে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় রাস্তার পাশ থেকে জাহিদুল ইসলাম মোল্লা ওরফে জাহিদ (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাঠ ব্যবসায়ী মৃত জাহিদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইল হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা জাহিদকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন। আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গেলে বটতলা রাস্তার পাশে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছেন।

স্থানীয়দের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে। কেননা এলাকাটি চরমপন্থি অধ্যুষিত হিসেবে পরিচিত এবং বিগত সময়ে চরমপন্থি সংশ্লিষ্টতায় অর্ধশত হত্যার ঘটনা ঘটেছে।

জাহিদের ভাই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ভাই। এরপর তিনি বাড়ি ফেরেননি। বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। কি কারণে ও কারা তাকে হত্যা করেছেন তা বুঝতে পারছি না।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…