রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এনআইডি সংশোধন নিয়ে কড়া নির্দেশনা ইসি সচিবের


নিউজ ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে কর্মকর্তাদের।

বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি দিয়েছেন এনআইডি বিভাগের পরিচালককে।

নির্দেশনায় বলা হয়েছে, ক ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিলের মধ্যে, খ-১ ও খ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মে-এর মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ৪৪ লাখের মতো। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…