রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগে যুবক আটক


নিউজ ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি জালিয়াতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে তাকে আটক করা হয়। এ সময়, তার কাছ হতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জাল ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ জব্দ করা হয়।

আটক হওয়া ওই যুবকের নাম মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। তিনি রাজশাহীর বোয়ালিয়ার সপুরা এলাকার মো. সাব্বির আলমের সন্তান।

জানা যায়, আব্দুল্লাহ আল মুক্তাদির বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাশরেফ আহসানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা নেন। এরপর ভুয়া ই-মেইল খুলে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দেন। ই-মেইল ও এসএমএসে পাওয়া তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাসরেফ আহসান তার বাবাসহ প্রতারক মুক্তাদিরকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় ক্যাফেটেরিয়ায় ভর্তি প্রক্রিয়া নিয়ে সন্দেহ হলে মাসরেফ ও প্রতারকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ক্যাম্পাসের কিছু শিক্ষার্থীর সন্দেহ হলে তারা ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডিকে অবগত করেন। এরপর তারা ওই প্রতারককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি জালিয়াতির অভিযোগে আমরা একজনকে আটক করেছি। তাকেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করব। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…