রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন যথেষ্ট নয়'- তারেক রহমান


নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ (যথেষ্ট) নয়। তিনি বলেন, 'ক্ষমতায় গেলে আমরা প্রাইমারি স্কুলে আরও বেশি গুরুত্ব দিতে চাই।" গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি চলাকালে 'কর্মমুখী শিক্ষার কোর্স' চালু করা হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 'স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা (ছুটি) ভাগ করে নিতে পারি। যে কয় দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল।'

তিনি বলেন, 'আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।' লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, 'নলেজ বেইজড' শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছেন তারেক রহমান।

প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "আপনারা যাদের (শিক্ষার্থী) নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিনড হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিনড থাকত।"

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমার ইচ্ছা আছে, আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব।"

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…