রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত থেকে আনা ১১ গরুসহ আটক ২


নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারত থেকে আনা ১১টি গরু রাঙ্গামাটির কাউখালী উপজেলা হয়ে চট্টগ্রামে নেওয়ার পথে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু আটক করা হয়। এসময় গরুর মালিক দাবি করা দুই ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মো. সাকিব ওরফে বাবু (২৪) ও হালিমপুর গাজী বাড়ি এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।


কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে ভারতীয় গরু আসছে, এমন সংবাদ পেয়ে সড়কে অভিযান চালায় পুলিশ। এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১টি গরুসহ দুজনকে আটক করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া গরুগুলো রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটির সদরে আসে। তারপর রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

আটকরা জানিয়েছে তিন-চার বছর যাবৎ এভাবেই গরু আনা হচ্ছে। রাঙ্গামাটির জুড়াছড়ি ও বরকল সীমান্ত এলাকা দিয়ে মাঝেমধ্যেই ভারতীয় গরু, সিগারেট ও বিভিন্ন ধরনের মসলা রাঙ্গামাটি হয়ে দেশের বিভিন্ন এলাকায় আসছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…