রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদক ব্যবসায়ীদের হামলায় বিজিবি’র দুই সদস্য আহত


নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুইজন সদস্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোর রাতে ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজির গোমানী সীমান্তে এই ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন—অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, ওই সীমান্তে নিয়মিত টহল দেয় বিজিবির নাজিরগোমানী ক্যাম্পের একটি টহলদল। এ সময় কয়েকজন মাদকব্যবসায়ী মাদক চোরাচালানের চেষ্টা করেন। এতে বাধা দিলে বিজিবির টহল দলের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। তাদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপণ কুমার সরকার বলেন, এ ঘটনায় নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…