শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানীর ভূতের গলিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম


নিউজ ডেস্ক

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত রোববার (১৮ মে) রাতের ওই ঘটনায় গুরুতর আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মুন্নার ছোট বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনী।

নিউমার্কেট থানাপুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাইফ হোসেন মুন্না নিউমার্কেট থানার ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। মুন্না বিএনপির কর্মী।

মামলার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। এ ঘটনায় সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। মামলায় বাদী অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আসামিরা আত্মগোপন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফ হোসেন মুন্নার গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা মুন্নাকে ধরে মারধর করেন।

জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে হাত ও পায়ে জখম হয়েছেন মুন্না। তার শরীরে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…