শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাসূলুল্লাহ (সা.)-কে অবমাননার প্রতিবাদে সুবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি


নিউজ ডেস্ক

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ব্যক্তির দ্বারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম এবং হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন,সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করছে। এসব ঘটনা আমাদের ঈমানি অনুভূতিতে গভীর আঘাত হানছে এবং দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আমরা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মুসলিম শিক্ষার্থীরা, এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ আনাচ্ছি। সেইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে এই অবমাননাকারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আমাদের অবস্থান স্পষ্ট ও অবিচল:১।

দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ যদি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অবমাননায় জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নামতে বাধ্য হব।২। আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ে কেউ যদি এমন ধর্মবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকে, তবে তার ছাত্রত্ব বাতিলসহ যথাযথ শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বর্জন করব।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি- নবীজীর (সা.) সম্মান রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় বা আপোষ আমরা করব না। তাঁর মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রয়োজনে আমরা রাস্তায় নামব, মুখ খুলব এবং শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…