সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের উদ্যোগে রবিবার বেলা ১১টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলটির স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা; রাধানগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি সহিমুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক আলিমনগর ইউনিয়ন মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আজিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, উপজেলা শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমান সহ তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…