সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের পদত্যাগ

রাশেদ খাঁনের বি এন পি তে যোগদানের সময়

খালিদ হাসান সোহাগ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।









গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, দলটির সাধারণ সম্পাদক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন রাশেদ খাঁন।

পদত্যাগের বিষয়ে দলের সভাপতি নুরুল হক নূর-এর কাছে দেওয়া এক চিঠিতে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তিনি নুরুল হক নূরের সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছেন।

চিঠিতে রাশেদ খাঁন লেখেন, এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর আচরণ বা বক্তব্যে দলের কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, ভবিষ্যতেও তাঁদের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে এবং তিনি দলের সভাপতি ও গণঅধিকার পরিষদের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেন।

ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি জানান, শনিবার থেকেই তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…