সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে খান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ১নং কসবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।

পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান আলী, এ্যাড. আশিক ইকবাল সুজন, নাচোল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম মাষ্টার, সামশুল মেম্বার,যুবদল নেতা সোহেল রানা, মাসুদরানাসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড সভাপতি,  সেক্রেটারি ও বিএনপির নেতা কর্মী ও স্থানীয়রা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…