সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

ভোলাহাটে বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের পাশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওকত, ভোলাহাট ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

নতুন করে যোগ দেওয়া নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের কর্মীরা। তারা বলেন,ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম জজ বলেন, ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতা-কর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।

এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগাঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…